প্রকাশ্যে নৌকার প্রার্থীর প্রচারণা, নীরবে ইসলামী ঐক্যজোট-ফ্রন্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ PM

মৌলভীবাজার ৪

প্রকাশ্যে নৌকার প্রার্থীর প্রচারণা, নীরবে ইসলামী ঐক্যজোট-ফ্রন্ট

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ০৫:০৬:৪৪ AM

প্রকাশ্যে নৌকার প্রার্থীর প্রচারণা, নীরবে ইসলামী ঐক্যজোট-ফ্রন্ট

বা থেকে ইসলামী ঐক্যজোটের প্রার্থী আনোয়ার হোসেন, ইসলামী ঐক্য ফ্রন্টের প্রার্থী আব্দুল মোহীত, আ.লীগ প্রার্থী এম এ শহীদ।


১১ দিন পর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় এখন ব্যস্ত সময় পাড় করছেন সারাদেশের প্রার্থীরা। তবে মৌলভীবাজার ৪ আসন কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী ও নেতাকর্মীরা ছাড়া বাকী ইসলামী ঐক্যজোট ও ফ্রন্টের ২ প্রার্থী নিরবে প্রচারনা চালাচ্ছেন। মার্কা পাওয়ার পর থেকেই আওয়ামীলীগের দলীয় প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিতে সভা সমাবেশ,উঠান বৈঠক ও ভোটারদের সাথে যোগাযোগ করতে আওয়ামীলীগের প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের মাঠে দেখা যায়। তবে, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট (মিনার মার্কা) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি মার্কা) এর দুই প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের নিয়ে নিরবে ভোটের মাঠে প্রচার প্রচারণায় চালাতে দেখা যায়। এই আসনে হেভিওয়েট প্রার্থীদের সাথে নির্বাচন করে টানা ৬ বার নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। এবার বিজয় হলে ৭ বার হবে তার।

নাম প্রকাশে অনিচ্ছুক কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের একাধিক ভোটার বলেন, নৌকার প্রার্থী ছাড়া বাকি দুইজন এর মার্কা কি সেটাই দুই উপজেলার মানুষ এখনো জানে না। এই দুই প্রার্থী নির্বাচনে আছেন কি নেই সেটাও কেউ বুঝতে পারছে না। কোথাও তাদের কোন প্রচারনা লক্ষ করা যায়নি। ব্যক্তিগত ভাবেও তারা পরিচিত মুখ ননও। সেক্ষেত্রে ভোটের প্রচারণায় তাদের নিরবতা দেখে মনে হচ্ছে তারা এমনিতেই নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ যেন আওয়ামীলীগের প্রার্থীর সহায়ক তারা।

বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর প্রার্থী আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, ‘আমি আমার কর্মী নিয়ে সভা,উঠান বৈঠক ও গনসংযোগ চালিয়ে যাচ্ছি। কোনো কোনো স্থানে রাতের আধারে প্রচারনার পোস্টার ছেড়া ছাড়া আর তেমন কোনো সমস্যা হচ্ছে না।’

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী আব্দুল মুহিত হাসানী বলেন, ‘আমাদের প্রচারণা শুরু হয়েছে। নেতাকর্মীদের সাথে নিয়ে গনসংযোগ ও উঠান বৈঠক করছি তাদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে।’

এর আগে জাতীয় পার্টির প্রার্থী মো. মস্তান মিয়া ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রার্থীতা প্রত্যাহার করে ভোটের মাঠ থেকে সরে দাড়ান।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জুয়েল আহমেদ বলেন, ‌‘এ আসনটি আওয়ামীলীগের ঘাটি। আওয়ামীলীগের প্রার্থীর বিপরীতে তেমন শক্ত প্রার্থী নেই। তারপরও আওয়ামীলীগের সাংগঠনিক প্রচারনা ও গনসংযোগ আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জয় নিশ্চিত করবেন।’  

এ আসনের ৬ বারের নির্বাচিত আওয়ামীলীগের প্রার্থী উপাধ্যক্ষে এম এ শহীদ বলেন, বিগত ৩০ বছর এ আসনের মানুষের উন্নয়ন ও সেবা করেছি বলে দল আবারও আমায় ৭ম বারের মতো মনোনয়ন দিয়েছে। আমি কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচনি গনসংযোগ ও উঠান বৈঠক করলে সর্ব্বস্তর মানুষের উপস্থিতি ব্যপক সাড়া পাচ্ছি।এ সাড়ায় নির্বাচনী জয়ের ব্যপারে আমি শতভাগ নিশ্চিত বলতে পারি।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে মৌলভীবাজার ৪ আসনে মোট ভোটার ৪৫৯২৫৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৩৪৬৪৯ ও নারী ভোটার ২২৯৭২২ জন। এই আসনে দুইটি পৌরসভা ও ১৮ টি ইউনিয়ন রয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: