হবিগঞ্জে একে একে সংঘর্ষে জড়ালো তিন গ্রামের মানুষ, আহত ৫০
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৩ AM

হবিগঞ্জে একে একে সংঘর্ষে জড়ালো তিন গ্রামের মানুষ, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৪ ০১:৫৯:০৬ AM

হবিগঞ্জে একে একে সংঘর্ষে জড়ালো তিন গ্রামের মানুষ, আহত ৫০

হবিগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।


হবিগঞ্জের লুকড়ায় তিন গ্রামের মানুষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে অর্ধশত লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুটি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে হ‌বিগ‌ঞ্জের লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়। আহত কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানান, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার দুটি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে তারা একে অপরের ওপর চড়াও হন। খবর তাদের গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন এসে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরবর্তীতে ভাটপাড়া গ্রামের পক্ষ নিয়ে বামকান্দি গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানার চেষ্টা চলছে। রাত পৌনে ১২টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব