প্রতিকী ছবি
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর গ্লোবাল লিংক ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাতনামা ট্রাকের চাপায় অটোরিক্সা চালক হামিদ মিয়া (৩০) ও যাত্রী মঈনউদ্দিন মিয়া রনি (২০) নিহত ও রিপন মিয়া (২৪) গুরুত্বর আহত হয়েছে।
নিহত হামিদ মিয়া উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে এবং রনি একই এলাকার আব্দুল হাই এর ছেলে।
পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সোয়া ৬টার দিকে উল্লেখিত এলাকায় ঢাকাগামী একটি ট্রাক অটোরিক্সা (সিএনজি)কে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় অটোরিক্সা যাত্রী রনি মিয়া ও রিপন মিয়াকে ব্রাহ্মণবাড়ীয়া সদর আধূনিক হাসপাতালে নেওয়ার পথে রনি মিয়া মারা যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ-বদরুল কবির জানান একটি অজ্ঞাতনামা ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে দু’জন নিহত হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জৈন্তাবার্তা/জেএ




