ছবি : নিজস্ব
বছরে প্রথম দিনে হবিগঞ্জের মাধবপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী হাতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত। সোমবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম ফয়সাল প্রধান অতিথি হিসাবে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।
এসময় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আকর হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক সিমলা রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষা অফিসার জাকিরুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কবির হোসেন, প্রধান শিক্ষক শিউলি বেগম, প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, প্রমূদ রঞ্জন মালাকার, কাজল কুমার রায়, কাউন্সিলর আব্দুল হাকিম, এ-সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, স্কুল কমিটির সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
এম সি




