হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০২ AM

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৪ ১১:২৭:৫৭ AM

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, পুলিশসহ আহত ২০।


হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার দুপুর ২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় পুলিশ বাঁধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ৫ পুলিশসহ ২০ জন আহত হন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর কর ছাত্রদল নেতাকর্মীরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫৭ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার দে জানান, ছাত্রদলের একদল কর্মী মিছিল নিয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করে।  যারা এ হামলা ও নাশকতার সঙ্গে জড়িত তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব