মাধবপুরে ছুরিসহ ২ ছিনতাইকারী আটক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ AM

মাধবপুরে ছুরিসহ ২ ছিনতাইকারী আটক

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ১০:১৪:৩০ AM

মাধবপুরে ছুরিসহ ২ ছিনতাইকারী আটক

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ছিনতাইকালে ধারালো ছুরিসহ ২ ছিনতাইকারীকে ধরে পুলিশে দিল জনতা। আটককৃতরা হল জাহাঙ্গীর মিয়া (২১) উপজেলার বাঘাসুরা ইউপির শিবজয়নগর এলাকায় চান্দু মিয়া ছেলে, ২. সুজন মিয়া (২০) জহির মিয়া ছেলে উভয় একই এলাকার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, (২ জানুয়ারি) রাতে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ঢাকা-সিলেটর মহাসড়কের পাশে নাহিদ ফাইনটেক্সের প্রডাকশন অফিসার আশরাফুল ইসলাম অফিসের কাজ শেষে কোয়াটারে যাওয়ার সময় পথরোধ করে ৩ ছিনতাইকারী ধারালো ছুরি প্রদর্শন করে তার কাছে থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে গেলে আশরাফুল ইসলাম চিৎকার দিলে ওই ছিনতাইকারী তার গলায় ও হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। আশপাশের মানুষ তার চিৎকার শুনে দুই ছিনতাইকারী কে আটক করে।

পরে পুলিশ কে খবর দিলে মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা ২ ছিনতাইকারী কে পুলিশ হেফাজতে নেয় এসময় তাদের কাছে থেকে ১টি ধারালো ছুরি ও নগদ ১২শ টাকা উদ্ধার করে। 

মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা জানান, আটককৃত দুই ছিনতাইকারীর বিরুদ্ধে  মামলা রুজু করে আজ (৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব