লাখাই উপজেলায় ঝুঁকিপূর্ণ ২২টি কেন্দ্র
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৬ AM

লাখাই উপজেলায় ঝুঁকিপূর্ণ ২২টি কেন্দ্র

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ০৫:০৪:৩৩ AM

লাখাই উপজেলায় ঝুঁকিপূর্ণ ২২টি কেন্দ্র

প্রতিকী ছবি


হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ তিন উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ ৩ আসন  হাওরাঞ্চল উপজেলা হিসাবে স্বীকৃত এ লাখাই উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় মোট ভোটকেন্দ্র ৩৯টি। ২২টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। হাওরাঞ্চল বেষ্টিত উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৯ জন। 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. আবুল খায়ের গণমাধ্যমকে জানান, উপজেলায় মোট ভোটকেন্দ্র ৩৯টির মধ্যে ২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা ধরে নিয়েছি। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে লাখাই এসি আর সি উচ্চ বিদ্যালয়, লাখাই দারুল হুদা মাদ্রাসা, লাখাই ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর মাদ্রাসা, তেঘরিয়া, ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুড়িয়াউক দারুস সুন্না মাদ্রাসা, বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠিহারা ছিদ্দিকিয়া মাদ্রাসা, কাটাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরপূর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুল্লা সিংহগ্রাম বালিকা বিদ্যালয়। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো হচ্ছে হাওরাঞ্চল বেষ্টিত  কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী করীম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মশাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতাউক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ভাদিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, করাব রহমানিয়া মাদ্রাসা ও মনতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়। তিনি আরো জানান আমরা আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট আছি এবং কঠোর অবস্থানে থেকে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাব। কেউ কোনো প্রকার সহিংসতা করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। লাখাই উপজেলা নির্বাচন অফিসার আবুল কাসেম  বলেন লাখাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৯ জন ভোটার রয়েছে, নির্বাচন সমস্ত প্রস্তুতি নির্বাচন করাবো আমরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন সহকারী উপজেলা রিটার্নিং অফিসার।

এ ব্যাপারে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার  নাহিদা সুলতানা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্কতার সাথে কাজ করে যাবে এবং যেকোনো সময় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সসহ নির্বাচনে সহিংসতারোধে আইনশৃঙ্খলা বাহিনীরা কাজ করে যাবে। তিনি আরো জানান, নির্বাচনী মাঠে বিজিবি, পুলিশ বাহিনী ও আনসার ভিডিপিরসহ সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী মাঠে সতর্কতার সাথে কাজ করবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব