পুলিশি পাহারায় হবিগঞ্জ উপজেলায় ব্যালট পেপার পাঠানো শুরু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ AM

পুলিশি পাহারায় হবিগঞ্জ উপজেলায় ব্যালট পেপার পাঠানো শুরু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ০৭:৪৯:১২ AM

পুলিশি পাহারায় হবিগঞ্জ উপজেলায় ব্যালট পেপার পাঠানো শুরু

হবিগঞ্জে পুলিশি পাহারায় উপজেলায় ব্যালট পেপার পাঠানো শুরু।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের উপজেলা গুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ পাহারায় এসব উপকরণ পাঠানো হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, প্রতিটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারগণ নিজেরা উপস্থিত থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় সংরক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালি, নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত ব্যানারসহ বিভিন্ন উপকরণ কড়া নিরাপত্তায় নিজ নিজ উপজেলায় নিয়ে যাচ্ছেন।

এ কর্মকর্তা আরো জানান, জেলার ৪টি সংসদীয় আসনের বিপরীতে ৬৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১টি ভোট কেন্দ্রে ৬ জানুয়ারি ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পৌঁছে দেয়া হবে। বাকি ৫৭৪ ভোটকেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে।

এদিকে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসার মোতায়েন করা হয়েছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব