মৌলভীবাজারে ভোটকেন্দ্রে আগুন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৮ PM

মৌলভীবাজারে ভোটকেন্দ্রে আগুন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ১০:৫৭:৩৮ AM

মৌলভীবাজারে ভোটকেন্দ্রে আগুন

ছবি : নিজস্ব


মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্ৰামের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক স্কুলে গেইটের বাহিরে অবস্থান নিয়ে স্কুলের ভিতরে প্লাস্টিকের বোতলে কেরোসিন ছুড়ে মারে স্কুলের দরজায়। এসময় দরজায় আগুন লাগলে এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে।

সাবিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর গাফফার বাবলু জানান, আমাদের স্কুলে নৈশ্য প্রহরী ছিলেন। গ্রাম পুলিশ পাহারায় ছিল। অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। আগুনে স্কুলটির শিক্ষক মিলনায়তনে কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে গেছে।

চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাহেদ আলী বলেন, আমাদের এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে দেখেন চারজন লোক মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল বলেন,‌ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। কেরোসিন ব্যবহার করে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার