মৌলভীবাজারে নির্বাচন কেন্দ্রিক জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৯ PM

মৌলভীবাজারে নির্বাচন কেন্দ্রিক জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ০৪:১৫:৪৪ AM

মৌলভীবাজারে নির্বাচন কেন্দ্রিক জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা


৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানান।

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে মৌলভীবাজার জেলার প্রতিটি ভোট কেন্দ্রে ২ (দুই) জন করে পুলিশ সদস্য এবং ১২ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও জেলা পুলিশের মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই টিম মোতায়েন থাকবে। 

পুরো নিরাপত্তা পরিকল্পনায় মৌলভীবাজার জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ, আরআরএফ, এপিবিএন, সিআইডি,পিবিআইসহ অন্য ইউনিটের পুলিশ সদস্যগণও মাঠে থাকবে।  

ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়ন ভিত্তিক একটি করে মোবাইল টিম এবং প্রতিটি থানায় দুটি করে স্ট্রাইকিং এবং স্ট্যান্ডবাই টিম মোতায়েন থাকবে। এর পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আসন ভিত্তিক গোয়েন্দা নজরদারির জন্য ডিবি এবং সাদা পোশাকে পুলিশের টিম কাজ করবে। 

পুরো জেলায় পুলিশের পাশাপাশি বিজিবি ও র‍্যাব টহল ডিউটি করবে এবং সেনাবাহিনী পুলিশকে সহায়তার জন্য স্ট্রাইকিং টিম হিসেবে মোতায়ন থাকবে। 

মৌলভীবাজার জেলার ভোটারগণ যাতে তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সভা হয়েছে। প্রত্যেক ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সদস্যগণও নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের নিরাপত্তা পরিকল্পনায় সহযোগী হিসেবে কাজ করবে। 

ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে এবং নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইন শৃঙ্লখা যাতে স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার