মৌলভীবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৯ PM

মৌলভীবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ১০:০৯:০৮ AM

মৌলভীবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় নির্মাণাধীন ৩তলা একটি ভবন থেকে পড়ে আনোয়ার মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন আরও একজন শ্রমিক। শনিবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে পৌর শহরস্থ দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,উপজেলার পৌর শহরস্থ দক্ষিণ বাজারে মিতালি ফার্মেসির মালিকানাধীন একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলো কয়েকজন শ্রমিকরা। ভবনের পাশ ঘেঁষে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার নিচে পড়ে যান। এ সময় আরেক শ্রমিক রুমন মিয়া (২৯) ভবনের ছাদে অজ্ঞান হয়ে পড়েন।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার হয়ে সিলেটে যাওয়ার পথে আনোয়ার মারা যান।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু বলেন, আনোয়ারের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার