শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৯ PM

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ১১:১৩:০২ AM

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে ট্রেনে কাটা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা। নিহতের নাম শিপন দেবনাথ।

সে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামের সুনীল দেবনাথের ছেলে। শনিবার ৬ জানুয়ারি সকালে কোন এক ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছে বলে রেলওয়ে পুলিশের ধারণা।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কামাল উদ্দিন জানান, বেলা ২টার দিকে খবর পেয়ে সেখানে থেকে বিকেল সাড়ে ৩ টার দিকে রেলওয়ে পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে সন্ধায় মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম শিপন দেবনাথ। সে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামের সুনীল দেবনাথের ছেলে।

এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কামাল উদ্দিন।  

এম সি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার