ছবি: নিজস্ব
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের দিনকে সামনে রেখে শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪৬টি ভোটকেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সকল প্রকারের উপকরণ। শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে পর্যায়ক্রমে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ৭৩ ভোটকেন্দ্রের মধ্যে দুরবর্তী ২৮ টি কেন্দ্রে ব্যালট পেপার সহ ও নিকটবর্তী ৪৫ টিতে ব্যালেট পেপার ব্যাতিত সকল নির্বাচনী উপকরণ ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেয়া হয়।
এ সময় নির্বাচনী উপকরণ সমুহ নির্ধারিত কেন্দ্রে গাড়ী যোগে পুলিশ,আনসার ও গ্রামপুলিশ সদস্যদের নিয়ে নিরাপত্তার সাথে সকল ভোট কেন্দ্রে পৌঁছে যায়।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, দুরবর্তী ২৮টি কেন্দ্রে ব্যালট পেপার সহ ও ৪৫ টিতে ব্যালেট পেপার ব্যাতিত সকল নির্বাচনী উপকরণ ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেয়া হয়েছে।
৭ জানুয়ারি ভোর থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্ত্বাবধানে পুলিশি পাহারায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে সকল কেন্দ্রে ব্যালেট পেপার পৌঁছে দেয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ কমলগঞ্জ উপজেলায় এ বছর পৌরসভায় ১টি ও ৯টি ইউনিয়নে ৬৮ সহ মোট ৭৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কমলগঞ্জ উপজেলায় ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৮ হাজার ৯৯ জন ও নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮৪৮ জন এবং ১ জন তৃতীয়লিঙ্গের ভোটার।
নির্বাচনে ভোট গ্রহন চলাকালে উপজেলায় ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড দায়িত্ব পালন করবেন। সে সাথে প্রতিটি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তা ও প্রতিটি কক্ষে একজন করে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ভোট কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রে কেন্দ্রে পুলিশ, আনসার মোতায়েন রাখা হবে। সেই সাথে কোন প্রকার বিশৃঙ্খলা ও নাশকতারোধে সেনাবাহিনী, বিজিবি, র্যাবের টহল অব্যাহত থাকবে।
এম সি




