পড়ে যাওয়া বৃদ্ধকে তুলে ভোট দিতে সাহায্য করলেন সালমান খাঁন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৮ PM

পড়ে যাওয়া বৃদ্ধকে তুলে ভোট দিতে সাহায্য করলেন সালমান খাঁন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৭:৪২:৪১ AM

পড়ে যাওয়া বৃদ্ধকে তুলে ভোট দিতে সাহায্য করলেন সালমান খাঁন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর আলেপুর এলাকার বাসিন্দা রাজ্জাক মিয়া। জাতীয় পরিচয় অনুযায়ী তার বয়স ৭০ বছর। দীর্ঘদিন তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। চলাচলের জন্য একটিমাত্র ভরসা ক্র্যাচ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট ২ কিলোমিটার দূরে এসে ক্র্যাচের উপড় ভড় করে ভোট দিতে হাজির হন তিনি।

রোববার সকাল সাড়ে ১১টা মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন তিনি। ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করার সময় হঠাৎ রাস্তার পাশে হেলে পড়েন তিনি। সেখানে উপস্থিত স্থানীয় কাউন্সিলর এর ছেলে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান খাঁন ও রাহয়ান কোলে করে রাজ্জাক মিয়াকে সেখান থেকে তুলে ভোট কেন্দ্রে যেতে সাহায্য করেন। পরে ভোট দেয়া হলে তাকে আবার নিয়ে এসে একটা ইজিবাইকে করে বাড়িতে উঠিয়ে দেন।

এত অসুস্থতার মধ্যে তিনি কেন ভোট দিতে এসেছেন, এমন প্রশ্নে বলেন, ‘ভোট আমার আমি আমার মতো করে চেষ্টা করেছি আসতে। বাচঁবো বা কয়দিন। বয়স ও অসুস্থ আর ছাড়ছে না। পরিবারের সবাই বাড়ন করেছে না আসতে। কিন্তু ভোট আমার মৌলিক অধিকার। বাসায় থাকলে আমার ভোট নষ্ট হবে। তাই কষ্ট হলেও ভোট দিতে আসছি।’

এ সময় সাহায্য করায় তিনি কমলগঞ্জ উপজেলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান খাঁন ও ভোটার রোমেল রাহয়ানকে ধন্যবাদও জানান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার