মৌলভীবাজারের ৪টি আসনেই নৌকার বিজয়
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৯ AM

মৌলভীবাজারের ৪টি আসনেই নৌকার বিজয়

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ১০:৫৮:০৭ AM

মৌলভীবাজারের ৪টি আসনেই নৌকার বিজয়


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪টি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।রোববার (৭ জানুয়ারি) রাতে সাড়ে ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে মৌলভীবাজার- ১,২,৩, ৪-৫ আসনের বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে নৌকার প্রার্থী মো. শাহাব উদ্দীন ১,৩৬৩০৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আহমদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) ৩০৯৮ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ৭২৭১৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী এম এম শাহীন (সোনালী আশ) ১১৪৪৯, এ কে এম শফি আহমদ সলমান (ট্রাক) ১৫৫৫২ ভোট, মো. আব্দুল মতিন (কাচি) ৬৬৮, আব্দুল মালিক (লাঙ্গল) ৫৬৫, আসলাম হোসাইন রাহমানী ৩৬৬, এনামুল হক মাহতাব ৩০৫ ও বিকল্পধারার মো: কামরুজ্জামান সিমু ১৬১ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান ১.৬৭৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলতাফুর রহমান (লাঙ্গল) ২৬৫৮, আব্দুল মোসাব্বির (মশাল) ২২৪৬, তাপস কুমার ঘোষ (হাতুড়ি) ১২৭৮, ফাহাদ আলম (ছড়ি) ৯৪০, মো: আব্দুর রউপ (মোমবাতি) প্রতীকে ৭৯৫ ও আবু বক্কর (আম) ৭০৪ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মো: আব্দুস শহীদ ২১২৪৯১টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রতীকে ৫৩৯০, আনোয়ার হোসাইন (মিনার) ৫০৬৮ ভোট পেয়েছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক