কমলগঞ্জে জোরপূর্বক দোকান দখল
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৯ AM

কমলগঞ্জে জোরপূর্বক দোকান দখল

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০৪:২৮:১২ AM

কমলগঞ্জে জোরপূর্বক দোকান দখল

দোকান কোটা দখল করে নিয়েছে প্রভাবশালী জুয়েলার্স ব্যবসয়ায়ী নয়ন বণিক। ছবি: জৈন্তা বার্তা


মৌলভীবাজারের কমলগঞ্জে এক অসহায় ক্ষুদ্র নৃত্তাতিক জনগোষ্ঠীর দোকান কোটা দখল করে নিয়েছে প্রভাবশালী জুয়েলার্স ব্যবসায়ী নয়ন বনিক।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১১টার উপজেলার আদমপুর বাজারে গেলে দোকানকোটা দখলের এমন চিত্র দেখা যায়। এই দখলদারির বিরুদ্ধে গত ৭ জানুয়ারি কমলগঞ্জ থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করার পরের দিন দোকান কোটা দখল করা হয় বলে ভুক্তভোগি জানান।

সরজমিনে গেলে দেখা যায়, বাপ দাদার পৈতৃক জায়গায় দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছেন ক্ষুদ্র নৃত্তাতিক জনগোষ্ঠীর কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামের মহেন্দ্র সিংহ এর ছেলে আঙৌতন সিংহ। তিনি অসুস্থ থাকায় কিছুদিন দোকান বন্ধ ছিল। বন্ধ থাকা দোকানে প্রভাবশালী আদমপুর বাজারের স্বর্ণের ব্যবসায়ী নারায়ন বনিক এর ছেলে নয়ন বনিক সম্প্রতি দোকানটি তালা দেন। আঙৌতন সিংহ বিষয়টি স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানাকে জানালে তিনি সামাজিকভাবে সকল ব্যবসায়ীর উপস্থিতি বুধবার অভয়ের কাগজপত্র দেখে সমাধান করে দিবেন বলে অবগত করেন আঙৌতন সিংহকে।

কিন্তু, গত ৭ জানুয়ারী রাতে তালা লাগানো বন্ধ দোকান দখল করে নিলেন ব্যবসায়ী নয়ন বনিক। তিনি দোকানের মালিক ব্যবসায়ী আঙৌতন সিংহ এর দোকানের মালামাল বাহিরে ফেলে রেখে তার দোকানের জিনিষপত্র ডুকিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্চুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘আঙৌতন সিংহ একজন নিরিহ মানুষ।এখানে ব্যবসা করে তার সংসার চলে কিন্তু ব্যবসায়ী সমিতি সভাপতির যোগসাযোগে দখল করে নিল প্রভাবশালী জুয়েলার্স ব্যবসায়ী নয়ন বনিক। এটা মোটেও ঠিক হয়নি।’

ব্যবসায়ী আঙৌতন সিংহ এর সাথে আলাপকালে তিনি জানান, ‘আমার জায়গায় আমি দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছি। আমি নিরিহ মানুষ সামান্য ২শতক জায়গায় ব্যবসা করে সংসার চালাই। হঠাৎ করে বাজারের প্রভাবশালী ব্যবসায়ী তার জায়গা বলে দাবী করে দখল করে নিয়েছে। আমি বিষয়টি ব্যবসায়ী সমিতির সভাপতিকে অবগত করলাম তারা দেখে দিবে বলে তারিখ দেয়। তার আগেই সেই প্রভাবশালী ব্যবসায়ী দলখ করে নিল। তাছাড়া আমি কমলগঞ্জ থানা পুলিশকে জানালাম তারাও কিছু করার আগেই দখল হয়ে গেল। আমি আমার জায়গা চাই। সঠিক বিচারের মাধ্যমে সেটা যেন ফিরে পাই।’

প্রভাবশালী জুয়েলার্স ব্যবসায়ী নয়ন বনিক বলেন, ‘আমার জায়গা আমি দখল করছি। আপনার জায়গা কিভাবে হল জানতে চাইলে তিনি বলেন, আমি জায়গা ক্রয় করেছি উনাদের কাছ থেকে ব্যবসায়ী সমিতির সভাপতি আমাকে দোকানে চাবি বুঝিয়ে দিয়েছেন তাই আমি দোকান খুলে ব্যবসা করছি।’

আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা বলেন, ‘এটা বিচারের মাধ্যমে কাগজপত্র দেখে সমাধান করার কথা থাকলেও জুয়েলার্স ব্যবসায়ী নয়ন বনিক তালা কেটে দোকানে ডুকে দখল করে আছেন। আমার বিষয়টা দেখছি ’

কমলগঞ্জ থানার এএসআই রেজাউল বলেন,‘জায়গার বিষয়ে থানায় অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’      

এদিকে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ‘জায়গার বিষয়। আমি উভয় পক্ষকে কোর্টের মাধ্যমে সমাধান করার কথা বলে দিয়েছি।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক