জিনেরাও পারেনি আলোচিত সেই প্রার্থীকে জেতাতে
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৯ AM

জিনেরাও পারেনি আলোচিত সেই প্রার্থীকে জেতাতে

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০৫:১২:২৯ AM

জিনেরাও পারেনি আলোচিত সেই প্রার্থীকে জেতাতে

ইসলামী ঐক্য জোটের আসনের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী।


‘জিনদের বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না’ - এমন বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন ইসলামী ঐক্য জোটের মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের  প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী। তবে জ্বিন দিয়েও তার বিজয় নিশ্চিত হলো না, বরং বিশাল ব্যবধানে হেরেছেন এই প্রার্থী।

ওই আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ সালমান পান ১৫ হাজার ৫৫২ ভোট। অন্যদিকে জিন চালান দেয়া ইসলামী ঐক্য জোটের প্রার্থী মাওলানা রহমানী পেয়েছেন মাত্র ৩৬৬ ভোট।

এর আগে, নির্বাচনের আগের দিন শনিবারে হোসাইন রহমানী বলেছিলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। আমার দেয়া মানুষ এজেন্টের পাশাপাশি জিনরাও কাজ করবে।

তিনি বলেন, ভোট যেন কারচুপি না হয়; এজন্য জিনদের বলে দিয়েছি।সুতরাং কেউ ভোট চুরি করতে পারবে না।

হোসাইন রহমান আরো বলেন, আপনারা যারা তাসকিয়া বিশ্বাস করেন তারা জানেন যে ফুলতলী হুজুরের অনেক জিন মুরিদ ছিল। আমাদেরও তাদের মত না হলেও, কিছু জিনের সঙ্গে দেখা হয়, আলোচনা হয়। আমি তাদের বলে দিয়েছি আমার ভোটে যেন কারচুপি না হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক