হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই মৌলভীবাজারে
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৯ AM

হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই মৌলভীবাজারে

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০৬:৪১:১২ AM

হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই মৌলভীবাজারে

মৌলভীবাজারে নেই সূর্যের দেখা। ছবি : জৈন্তা বার্তা


সূর্যের দেখা নেই চায়ের রাজ্য মৌলভীবাজারে। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধ্যা হলেও ঠান্ডা কমেনি। মিলেনি সূর্যের দেখা। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে জেলার জনজীবন। আকাশ ঘন কুয়াশায় ঢেকে থাকায় সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। শীত বিরাজমান থাকায় জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। ৮ জানুয়ারি সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করলেও ৯ জানুয়ারি শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তবে জেলার কোথাও আকাশে রোদের দেখা না মেলায় ঠান্ডা বিরাজমান রয়েছে। গতকাল রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ডেকে ছিল মৌলভীবাজারের আকাশ। বেলা বাড়ার সাথে কুয়াশা কাটলেও কমেনি শীত ও মিলেনি সূর্যের দেখা। সন্ধ্যয় মৃদৃ শীতল বাতাশে শীতের তীব্রতা বাড়তে পরে বলে ধারণা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এবং আগামী দুই একদিনের মধ্যে তাপমাত্রা আরো নিচে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এমন অবস্থায় চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। যার ফলে সর্বসাধারণের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছে শ্রমজীবী মানুষ, বাগানের চা শ্রমিকসহ খেটে খাওয়া মানুষজন। তীব্র শীত নিবারণে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার দিকে তাকিয়ে আছে চা শ্রমিকসহ ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা।

হাড়কাঁপানো শীতে শীতজনিত রোগ সর্দি-কাশি, ঠান্ডা, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানিসহ শীতজনিত নানা রোগ নিয়ে শিশু এবং বয়স্করা ভর্তি হয়েছেন জেলা-উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাইভেট হাসপাতালে।

শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস জানান, ৮ জানুয়ারি সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ধরা হয়েছে। মঙ্গলবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এমন আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক