বড়লেখায় গৃহবধুর লাশ উদ্ধার, এলাকায় রহস্যের সৃষ্টি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

বড়লেখায় গৃহবধুর লাশ উদ্ধার, এলাকায় রহস্যের সৃষ্টি

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০৮:৪৬:১১ পূর্বাহ্ন

বড়লেখায় গৃহবধুর লাশ উদ্ধার, এলাকায় রহস্যের সৃষ্টি

প্রতিকী ছবি


লমৌলভীবাজারের বড়লেখায় খাদিজা বেগম (২১) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

খাদিজা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের জুয়েল আহমদের স্ত্রী। স্বামীর দাবি, খাদিজা বেগম গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে এলাকায় এই মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

বড়লেখার থানার এসআই আতাউর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদেন্তর জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। স্বামীর বাড়ির লোকজন বলেছেন, সবার অগোচরে গৃহবধু খাদিজা বেগম গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বামীর বাড়ির লোকজন গৃহবধু খাদিজা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। স্বামীর বাড়ির লোকজনের দাবি খাদিজা বেগম আত্মহত্যা  করেছেন। তবে তারা আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারেননি। প্রতিবেশিদের একটি সূত্র জানায়, পারিবারিক কলহ ও স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজনের নানা নির্যাতনে অভিমান করে গৃহবধু খাদিজা বেগম আত্মহত্যা করেছেন। তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

বড়লেখার থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ‘লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠানো। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী