মৌলভীবাজার-২ সাবেক এমপিসহ ৬ জনের জামানত বাজেয়াপ্ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

মৌলভীবাজার-২ সাবেক এমপিসহ ৬ জনের জামানত বাজেয়াপ্ত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ১০:৪৩:০৮ পূর্বাহ্ন

মৌলভীবাজার-২ সাবেক এমপিসহ ৬ জনের জামানত বাজেয়াপ্ত

প্রতিকী ছবি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

তিনি জানান, এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন (সোনালি আঁশ), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন (কাঁচি) জাতীয় পার্টির আব্দুল মালিক (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আছলাম হোসাইন রাহমানী (মিনার), ইসলামী ফ্রন্টের প্রার্থী এনামুল হক মাহতাব (মোমবাতি) ও বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. কামরুজ্জামান সিমু (কুলা) প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একে এম সফি আহমদ সালমান (ট্রাক) পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট।

এছাড়া এমএম শাহীন পেয়েছেন ১১ হাজার ৪৪৯ ভোট, আব্দুল মতিন পেয়েছেন ৬৬৮ ভোট, আব্দুল মালিক পেয়েছেন ৫৬৫ ভোট, আসলাম হোসাইন রহমানী পেয়েছেন ৩৬৬ ভোট, এনামুল হক মাহতাব পেয়েছেন ৩০৫ ভোট ও কামরুজ্জামান সিমু পেয়েছেন ১৬১ ভোট।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী