মৌলভীবাজার-১ জামানত হারালেন ৩ প্রার্থী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২১ AM

মৌলভীবাজার-১ জামানত হারালেন ৩ প্রার্থী

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ১০:৪৮:২৫ AM

মৌলভীবাজার-১ জামানত হারালেন ৩ প্রার্থী

প্রতিকী ছবি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে তিন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন-জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম।নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী,মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

গত ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ১১২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন নৌকা প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। অবশ্যই আহমদ রিয়াজ উদ্দিন ভোটের আগের দিন নির্বাচন থেকে সরে যান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক