মৌলভীবাজারে ৪টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

মৌলভীবাজারে ৪টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৪ ০৫:৪১:১১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ৪টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে ৪টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা। ছবি : জৈন্তা বার্তা


মৌলভীবাজারের কুলাউড়ায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার কুলাউড়া উপজেলার ভাটেরা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক ও মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভাটেরা বাজারে অবস্থিত ভাই ভাই হোটেলকে ১০ হাজার টাকা, বাসুদেব খাদ্য ভান্ডারকে ৫ হাজার টাকা, মা স্টোরকে ৭ হাজার টাকা, দি ভাটেরা শপিং স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী