কমলগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

কমলগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৪ ০৭:৪০:০১ পূর্বাহ্ন

কমলগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

কমলগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগ।


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের মৌরসীসুত্রে প্রাপ্ত জাহিদুর রহমানের ভূমি একই গ্রামের সাইফুর রহমান গং কর্তৃক জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০জানুয়ারী) সকালে সড়জমিনে উপজেলার পৌর এলাকার উজিরপুর গ্রামে গেলে এমন চিত্র দেখা যায়।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার উজিরপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে জাহিদুর রহমানের মৌরসী সুত্রে প্রাপ্ত ভূমি নিয়ে একই গ্রামের মৃত হাজী ওয়াহিদ উল্ল্যার ছেলে সাইফুর রহমান গং এর বিরোধ চলছে। এ নিয়ে কয়েকবার শালীস বৈঠক এর আয়োজন করলে ও শেষ পর্যন্ত প্রভাবশালী সাইফুর রহমান গংরা উপস্থিত হননি। 

পূর্ব বিরোধের জের ধরে গত ৮ জানুয়ারী ভোরে বিরোধকৃত ভুমিতে মাটি ভরাট ও গৃহ নিমার্ণের কাজ শুরু করে। এই সময় জাহিদুর রহমান বাঁধা প্রদান করলে সাইফুর রহমান গং মারপিট করার জন্য উদ্যত হয়। তাদের আর্তচিৎকারে এলাকাবাসীর হস্তক্ষেপে উত্তেজনা নিরসন হলে ও সাইফুর রহমান গংরা প্রাণ নাশের হুমকি দেয়। এই ঘটনায় জাহিদুর রহমানের পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে কমলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্ত সাইফুর রহমানের সাথে আলাপকরলে তিনি বলেন, জমি দখল করার কোন প্রশ্নই উঠেনা, আমার ক্রয়কৃত জমিতে মাটি ভরাট করছি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক জায়গা সংক্রান্ত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী