মন্ত্রীসভায় ডাক পেলেন আব্দুস শহীদ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২০ AM

মন্ত্রীসভায় ডাক পেলেন আব্দুস শহীদ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৪ ১০:১৩:৩৬ AM

মন্ত্রীসভায় ডাক পেলেন আব্দুস শহীদ

উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ - ফাইল ছবি


মন্ত্রীসভায় ডাক পেয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সপ্তমবারের মতো নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বুধবার রাতে শপথ গ্রহণের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহষ্পতিবার বঙ্গভবনে শপথ নেবেন তিনি।

উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ একাধারে টানা সাতবার এ অঞ্চলের গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছেন। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট বিভাগের সকল সংসদ সদস্যদের চেয়ে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কোন মন্ত্রণালয় মিলছে তা এখনো জানানো হয়নি। আগামীকাল সন্ধ্যা ৭টায় মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মো. আব্দুস শহীদ ২১২৪৯১টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রতীকে ৫৩৯০, আনোয়ার হোসাইন (মিনার) ৫০৬৮ ভোট পেয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক