মৌলভীবাজারে নিজ বাসায় রোগী দেখার সময় চিকিৎসকের মৃত্যু
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৯ AM

মৌলভীবাজারে নিজ বাসায় রোগী দেখার সময় চিকিৎসকের মৃত্যু

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১/০১/২০২৪ ০৪:১৭:১২ AM

মৌলভীবাজারে নিজ বাসায় রোগী দেখার সময় চিকিৎসকের মৃত্যু

চিকিৎসক শফিক উদ্দিনের মৃত্যু।


মৌলভীবাজার সদরের কাশিনাথ রোড এলাকায় নিজ বাসায় রোগী দেখছিলেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদ। এর মধ্যেই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ২টা ৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ডা. শফিক উদ্দিন আহমদের শ্যালক সাজ্জাদুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার দুলাভাই খুব হাসিখুশি ও রোগীবান্ধব চিকিৎসক ছিলেন। বাসায় নিয়মিত রোগী দেখতেন। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। আজ বুধবার বাসায় রোগী দেখছিলেন। দুপুর ২টা ৫ মিনিটের দিকে রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যুর কোলে পড়েন তিনি।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজারের সভাপতি ডা. সাব্বির খান বলেন, রোগী দেখা অবস্থায় ম্যাসিভ সিভিএ স্ট্রোক করেন তিনি (ডা. শফিক উদ্দিন আহমদ)। পরে তাকে মৌলভীবাজারের লাইফ লাইন হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. শফিক উদ্দিন আহমদ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন। এ ছাড়া তিনি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এমন মৃত্যুতে মৌলভীবাজারে শোকের ছায়া নেমে এসেছে। ডা. শফিক উদ্দিন আহমদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক