বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি গঠন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি গঠন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৪ ১২:১৬:৫৪ PM

বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি গঠন


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের মেয়াদুত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে এক বছরের জন্য ১২ সদস্যের আংশিক কমিটি গঠিত হয়েছে। 

বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এই কমিটির অনুমোদন দিয়েছেন। এতে অলিউর রহমানকে সভাপতি, মো. আজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক ও জাবিদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মিজানুর রহমান তাহের, আজাদুর রহমান, সুমন কান্ত দাস ও গোলজার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হোসেন, সজিবুর রহমান ও রুহুল আমিন জুমন। দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক রাসেদ আহমদ ও তৃতীয় সাংগঠনিক সম্পাদক সারওয়ার আহমদ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জানান, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদুত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিকে আগামি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী