কোরআন পোড়ানোর কঠোর নিন্দা পুতিনের
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ AM

কোরআন পোড়ানোর কঠোর নিন্দা পুতিনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৩ ১১:৪১:২৪ AM

কোরআন পোড়ানোর কঠোর নিন্দা পুতিনের

উপহারের কোরআন হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন


‘বাক স্বাধীনতার’ দোহাই দিয়ে পবিত্র কোরআন পোড়ানোর মতো ‘হীন’ কাজের কঠোর নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এ ধরনের কাজ রাশিয়ায় দণ্ডনীয় অপরাধ।

গত বুধবার ডাগেস্টেনের ডারবেন্টের জুমা মসজিদে যান পুতিন। সেখানে মসজিদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই সময় পুতিনকে কোরআন শরীফের একটি কপি উপহার দেওয়া হয়।

যেসব পশ্চিমা দেশ কোরআন পোড়ানোকে কোনো অপরাধ হিসেবে গণ্য করে না সেসব দেশের সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, ‘কোরআন মুসলিমদের জন্য পবিত্র এবং অন্যদের জন্যও এটি পবিত্র হওয়া উচিত।’ এছাড়া কোরআন উপহার দেওয়ায় মসজিদের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ধর্মীয় গ্রন্থের পবিত্রতা রক্ষায় যেসব নিয়ম-নীতি রয়েছে সেগুলো মেনে চলবেন।

গত বুধবার পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহমে মসজিদের সামনে কোরআন পোড়ানোর মতো হীন কাজ করেন এক উগ্রবাদী। জানা গেছে, ওই উগ্রবাদী ইরাক থেকে পালিয়ে সুইডেনে আশ্রয় নিয়েছিলেন। আর কোরআন পোড়ানোর আগে পুলিশের কাছ থেকে লিখিত অনুমোদন নেন তিনি।

এমন ঘটনায় আরবসহ মুসলিম বিশ্বের সকল দেশ নিন্দা জানিয়েছে।

এদিকে পুতিন যে জুমা মসজিদে গিয়েছিলেন সেটি রাশিয়ার সবচেয়ে পুরোনো ও পুরো বিশ্বের মধ্যে অন্যতম প্রাচীন একটি মসজিদ। তিনি মুসলিমদের পক্ষ নিয়ে এবার কথা বললেও— আগে বিভিন্ন সময় ইসলাম বিদ্বেষী কথা বলেছেন।

সূত্র: দ্য নিউ আরব

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী