খাঁচায় বন্দি ৩টি টিয়া পাখি উড়ে গেলো আপন নীড়ে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

খাঁচায় বন্দি ৩টি টিয়া পাখি উড়ে গেলো আপন নীড়ে

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৪ ০৬:০৮:৩৬ পূর্বাহ্ন

খাঁচায় বন্দি ৩টি টিয়া পাখি উড়ে গেলো আপন নীড়ে


দীর্ঘ ৫ বছর খাঁচায় বন্দি থাকা ৩ টিয়া পাখিকে উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার।

শুক্রবার (১২ জানুয়ারী) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোর’ নামে একটি দোকান থেকে ৩টি টিয়া পাখি উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে নিয়ে দুপুর ২টার দিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ জানায়, গনমাধ্যম কর্মী ও জীববৈচিত্র রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন শুভ ও জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্য মৃন্ময় পাল প্রান্ত এর মাধ্যমে জানতে পারলাম একটা অ্যালুমিনিয়াম এর দোকানে দীর্ঘ ৫ বছর ধরে বন্দি আছে ৩টি টিয়া পাখি। পরে তাদের সাথে করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম দুপুর ১২টার দিকে ঐ দোকানে অভিযান চালিয়ে খাঁচা বন্দি থাকা ৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে দুপুর ২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান এর উপস্থিতিতে ৩টি টিয়া পাখিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

পাখিগুলো উদ্ধারকালে উপস্থিত ছিলেন বনবিভাগ(ওয়াইল্ড লাইফ) এর সহকারী বনসংরক্ষক জামিল মোহাম্মদ খান, বনরেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম,স্ট্যান্ড ফর ওয়াইল্ড লাইফ (সিউ) টিমের সোহেল শ্যাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী সালাহউদ্দিন শুভ, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, শুব্রত সরকার প্রমুখ।

বনরেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোর’ এর সত্যাধিকারীকে দোকানে পাওয়া যায়নি। মূলত তারা বিক্রির জন্য দোকানে রাখেনি। সখের বসে লালন পালন করে আসছে দীর্ঘদিন। দোকানের কর্মচারীর কাছ থেকে লিখিত মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা এমন করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে। টিয়া পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী