শ্রীমঙ্গলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ত্রিপুরা পল্লীতে শীতবস্ত্র বিতরণ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৪ AM

শ্রীমঙ্গলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ত্রিপুরা পল্লীতে শীতবস্ত্র বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ১২:০১:২৫ PM

শ্রীমঙ্গলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ত্রিপুরা পল্লীতে শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ত্রিপুরা পল্লীতে শীতবস্ত্র বিতরণ।


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আদিবাসী ত্রিপুরা পল্লী ডলুছড়ায় হত দরিদ্র ৫০টি পরিবারকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়ের সভাপতিত্ব বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। 

বিশেষ অতিথি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি জহর তরপদার, সাধারন সম্পাদক সমীরণ সরকার, সদর ইউনিয়ন সভাপতি স্বপন বিশ্বাস, আদিবাসী মানবাধিকার কর্মী জনক দেববর্মা, প্রমুখ। 

বিতরণী অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি দ্বিজেন্দ্র লাল রায় বলেন,  সংগঠনের পক্ষ থেকে আমরা প্রত্যান্ত এলাকায় গিয়ে হত দরিদ্র পরিবার চিহ্নিত করে প্রতিটি পরিবারে শীতবস্ত্র বিতরেনের উদ্যোগ করা হয়েছে ধাপে ধাপে তা বিতরণ করা হবে।

এসময় আদিবাসী মানবিকার সুরক্ষা কর্মী জনক দেববর্মা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে, জাতিগত, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে,তাহলে সোনার বাংলা গড়ে উঠবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী