জুড়ীতে বাড়ী ফেরার পথে বেপোরোয়া মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রী নিহত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

জুড়ীতে বাড়ী ফেরার পথে বেপোরোয়া মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রী নিহত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ০৫:৫২:২৯ AM

জুড়ীতে বাড়ী ফেরার পথে বেপোরোয়া মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রী নিহত

নিহত খাদিজা সুলতানা (১১)।


মৌলভীবাজার জেলার জুড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত ছাত্রী খাদিজা সুলতানা (১১) উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। সে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। 

এ ঘটনায় একই বিদ্যালয়ের নবম শ্রেণীর কুলসুমা বেগম (১৪)  নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা সুলতানা ও নবম শ্রেণীর কুলসুমা বেগম সকালে বিদ্যালয়ে যান ভর্তি হতে। ভর্তি শেষে বাড়ী ফেরার পথে বিদ্যালয়ের সামনের ফুলতলা টু বটুলী আঞ্চলিক মহাসড়কে বেপোরোয়া মাইক্রোবাসের ধাক্কায় দুজন শিক্ষার্থী সড়ক থেকে পাশের খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর খাদিজা সুলতানা ও কুলসুমা বেগম বেশ কিছু সময় সড়কের পাশের খাদে পড়েছিল। পরে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা সুলতানাকে মৃত ঘোষণা করেন এবং আহত কুলসুমা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার এসআই ফরহাদ মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ  মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ সড়ক দুর্ঘটনায় এক ছাত্রী নিহত ও  আরেক শিক্ষার্থী আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী