মারা গেছেন অভিনেত্রী পুনম পান্ডে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

মারা গেছেন অভিনেত্রী পুনম পান্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৭:২৯:৩৮ পূর্বাহ্ন

মারা গেছেন অভিনেত্রী পুনম পান্ডে

ছবি: সংগৃহীত


বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে মারা গেছেন। এ অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানানো হয়েছে তিনি সার্ভিকাল ক্যানসারে মৃত্যুবরণ করছেন। এ পোস্টে আরও জানানো হয়েছে বেশ কিছুদিন ধরেই সার্ভিকাল ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী পুনম। মৃত্যুকালে তার হয়েছিল ৩২ বছর। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র খবরে এ তথ্য জানা গেছে।

আজ (২ ফেব্রুয়ারি) সকালে পুনম পান্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানানো হয়, ‘এই সকালটা আমাদের কাছে খুবই কষ্টের। গভীর দুঃখের সঙ্গে সকলকে জানাচ্ছি, সার্ভিকাল ক্যানসারে আমাদের ভালোবাসার পুনম মারা গিয়েছেন। যে যে মানুষ এতদিন পুনমের সঙ্গে দেখা করেছেন, পুনমের কাছে এসেছেন, তাদের প্রত্যেকেই পুনমের দয়ালু স্বভাব এবং উদার হৃদয়ের পরিচয় পেয়েছেন। ভালোলবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি। এই দুরূহ শোকের সময়, আমরা পুনমের কথা ভেবে একটি গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছি, আমাদের স্মৃতিতে পুনম থেকে যাবেন যদিও।’

পুনম পান্ডে ২০১৩ সালে ‘নশা’ সিনেমায় মাধ্যমে বলিউডে যাত্রা করেন। এ সিনেমায় একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন পুনম যিনি তারই এক ছাত্রের প্রেমে পড়ে যান। এ চরিত্রে অভিনয় করে প্রশংসা, নিন্দা এবং গঠনমূলক সমালোচনা সবই পেয়েছিলেন পুনম। তবে বরাবরই বিতর্কিত তার জীবনযাপন করেছেন পুনম পান্ডে। কঙ্গনা রানাউতের উপস্থাপনায় ‘লক আপ’ রিয়েলিটি শোয়ের মঞ্চেই পুনমকে শেষবার দেখা যায়। এ শোতে এসে আবারও আলোচনায় এসেছিলেন তিনি।

এদিকে পুনমের মৃত্যুর সংবাদ কিছুতেই মেনে নিতে পারছেন না তার ভক্তরা। অনেকেই এ সংবাদ যাতে মিথ্যে হয়- এমনটা আশা করছেন! সম্প্রতি মালদ্বীপ বিতর্কের মাঝে সেখানে তার একটি ফটোশুট বাতিল করেন পুনম পান্ডে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক