হবিগঞ্জের মাধবপুর উপজেলা মাইক্রোবাস চালক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ মোহন মিয়া রাজু ও সাধারণ সম্পাদক কালু মিয়া নির্বাচিত হয়েছেন। সমিতির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ সৈয়দ মিয়া, যুগ্ম-সাধারণ ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, কোষাধ্যক্ষ লিটন মিয়া, সদস্য নির্বাচিত হয়েছে সজিব মিয়া, রফিক মিয়া, সফর আলী।
বৃহস্পতিবার( ০৮ ফেব্রুয়ারী) সকাল ৯ ঘটিকা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত সমিতির ৪০১ জন ভোটের মধ্যে ৩৩২ জন সদস্য ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীদের। মাইক্রোবাস চালক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা ও মাধবপুর থানা পুলিশ সহযোগিতার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রশিদ৷ নির্বাচনের ফলাফল প্রকাশ করে।
নির্বাচিত প্রার্থীদের ফলাফল, সভাপতি পদে মোহন মিয়া পেয়েছেন ১৭৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুরুল আলম রিপন পেয়েছেন ১৪৬ ভোট, সহ-সভাপতি পদে সৈয়দ মিয়া ১৭৪ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আওয়াল ১৫৩ ভোট পেয়েছে, সাধারণ সম্পাদক পদে ২৪৮ ভোট পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান ৭৯ ভোট পেয়েছে, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইয়াসিন মিয়া ১৭৯ ভোট পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মনির হোসেন ১৭৫ ভোট পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজিত কুমার দেব ১৪৭ ভোট পেয়েছে, কোষাধ্যক্ষ পদে লিটন মিয়া ১৯৭ ভোট পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম তাহের ১২২ ভোট পেয়েছে, সদস্য পদে মিয়া ২২৯ ভোট পেয়েছে, সফর আলী ১৮৮ ভোট পেয়েছে, রফিক মিয়া ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
জৈন্তাবার্তা/এমকে




