হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ PM

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৪ ০১:৫৬:৪৯ AM

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী।


হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেতাকে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুকে ব্যথা অনুভব করায় বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে আইসিইউ’তে রাখা হয়েছে অভিনেতাকে।

চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন মিঠুন। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, শনিবার সকালে হঠাৎই বুকে যন্ত্রণা অনুভব করেন মিঠুন। অভিনেতা জানান যে তিনি অসুস্থবোধ করছেন। তাই দ্রুত তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুসারে, এমআরআই করা হয়েছে অভিনেতার। জানা গেছে, সেরিব্রাল স্ট্রোক হয়েছে মিঠুনের। ডা. সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সূত্র বলছে, সিনেমার শুটিংয়ের মাঝেই অসুস্থ হন মিঠুন।

অভিনেতার পরিবার এখনও তাঁর হাসপাতালে ভর্তির রিপোর্টে প্রতিক্রিয়া জানায়নি এবং হাসপাতাল থেকেও এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। 

গত মাসেই ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে সম্মানিত হয়েছেন মিঠুন। অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে ‘কাবুলিওয়ালা’ চলচ্চিত্রে। সিনেমাটি বেশ ব্যবসাসফল হয়েছে। এছাড়া মৌনি রায়, শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জি এবং পূজা ব্যানার্জির সাথে ডান্স বাংলা ড্যান্সের ড্যান্স রিয়েলিটি শোতে বিচারক হিসাবে দেখা গেছে তাকে।

এই মুহূর্তে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত মহাগুরু। এতে বহু বছর পর একফ্রেমে ধরা দেবেন মিঠুন ও দেবশ্রী। টলিউডের হিট জুটি মিঠুন-দেবশ্রী। ‘ত্রয়ী’, ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘মহাগুরু’, ‘ফেরারি ফৌজ’, ‘অভিমন্যু’, ‘টাইগার’, ‘শুকনো লঙ্কা’র মতো সিনেমা রয়েছে এই জুটির ঝুলিতে। জানা গেছে, দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। সিনেমার চিত্রনাট্য লিখছেন অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের পুজাতেই ‘শাস্ত্রী’ মুক্তি পাওয়ার কথা। এটি  প্রযোজনা করছেন সোহম চক্রবর্তী। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ