তাক লাগালেন অভিনেত্রী রুনা খান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৭ PM

তাক লাগালেন অভিনেত্রী রুনা খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৪ ০৭:১৫:৩৮ AM

তাক লাগালেন অভিনেত্রী রুনা খান

ছবি: সংগৃহীত


মেরুন কালারের খোলামেলা গাউনে রূপের দ্যুাতি ছড়ালেন দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সোমবার (১২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। যেগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়, সম্প্রতি একটি ফটোশুটে অংশ নেন রুনা খান। আর সেই ছবি তিনি প্রকাশ করেছেন ফেসবুক হ্যান্ডেলে। যেখানে দেখা যায়, মেরুন রঙের একটি গাউনে একের পর এক পোজ দিয়ে ছবি তুলছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে রুনা খান লিখেছেন, ‘পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না। কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন।’

ছবিগুলোতে নেটিজেনরাও বিভিন্ন মন্তব্যে ভাসিয়েছেন। কেউ অভিনেত্রীর সাহসী অবতারের প্রশংসা করেছেন। আবার কেউ খোঁচা দিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন। তবে রুনা খানকে নিজের নতুন এই অবতার নিয়ে বেশ উৎফুল্লই দেখা গেছে।

বর্তমানে নাটক, ওয়েব সিরিজে সমানতালে কাজ করে যাচ্ছেনা রুনা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা। ইন্টারনেট দুনিয়ায় কখনো শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন আবার কখনো সাহসী পোশাকে উত্তাপ ছড়াতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

কয়েকদিন আগেই রাজধানীতে ‘খাদি ফ্যাশন উইক’ মাতিয়েছেন রুনা খান। যেখানে প্রথমবারের মতো র‌্যাম্পে হেটেছেন অভিনেত্রী। শো-স্টপার রুনা খানের পোশাক ছিল আবার একেবারেই আলাদা রঙের। উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট পরেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ