চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ PM

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০৬:১২:২১ AM

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।


হবিগঞ্জের চুনারুঘাটে সোমবার (৪ মার্চ) ১০ কেজি গাঁজাসহ আব্দুল হান্নান (৩৮) নামে  এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

আব্দুল হান্নান চুনারুঘাট সীমান্তবর্তী চিমটিবিল খাস এলাকার আব্দুল ছাত্তারের পুত্র।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি হিললোল রায় জানান, মঙ্গলবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক অজিত কুমার তালুকদারের নেতেৃত্বে সহকারী উপ-পরিদর্শক সুবীর চন্দ্রদেব  সহ একদল পুলিশ অভিযান চালিয়ে চন্ডিছড়া চা বাগানস্থ চন্ডী বাগান ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এসময় তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এঘটনায় মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি