বিয়ে করতে হবিগঞ্জে ফিলিপাইনি যুবতী
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি

বিয়ে করতে হবিগঞ্জে ফিলিপাইনি যুবতী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৮:২৮:৩৪ পূর্বাহ্ন

বিয়ে করতে হবিগঞ্জে ফিলিপাইনি যুবতী

বিয়ে করতে হবিগঞ্জে ফিলিপাইনি যুবতী।


আবারও প্রমাণ হলো, প্রেম মানে না জাত কুল। প্রেম মানে না বাধা বিপত্তি। হাজার মাইল দূর থেকে প্রেমের টানে প্রেমিককে বিয়ে করতে ছুটে এসেছেন হবিগঞ্জের মাধবপুরে। 

সোমবার (৪ মার্চ) ফিলিপাইনের ওই তরুণী হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে চলে আসেন।

ফিলিপাইনের যুবতি জুবেলিন কাতারে চাকরির সুবাদে মাধবপুরের তরুণ আশিকুর রহমান মিশুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেম গভীর থেকে গভীরতর হয়ে পড়ে। 

প্রেমিককে পেতে ব্যাকুল হয়ে পড়ে ওই যুবতি। সোমবার তিনি চলে আসেন প্রেমিক আশিকুরের বাড়ি মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

পরে হবিগঞ্জ গিয়ে এফিডেভিটের মাধ্যমে নিচের জন্মভূমি ও জুবেলিন নাম পরিবর্তন করে জান্নাত রহমান রাখেন। মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিয়ে প্রত্যাশিত প্রেমিক আশিকুরকে।

আশিকুর রহমান মিশু মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে। তিনি কাতার প্রবাসী। কাতারে চাকরির সুবাদে প্রায় ৫ বছর আগে পরিচয় হয় ওই জুবেলিনের সঙ্গে। এরপরই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয়। সম্প্রতি মিশুর বাড়ি ফিরে আসলে খবর পেয়ে ওই তরুণী প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসেন।

মাধবপুরের ছেলে ভিনদেশি মেয়ের সঙ্গে বিয়ে সম্পন্ন হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিনদেশী তরুণীকে এক নজর দেখতে আশপাশের মানুষজন বাড়িতে ভিড় করছে।

আশিকুরের চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সব বিয়ের চেয়ে এটি ছিল ভিন্ন একটি বিয়ে। বিদেশি নববধূকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। পরিবার বলছে ছেলের সুখে আমরাই সুখী। ভিনদেশি মেয়ে আমাদের ছেলেকে ভালোবেসে হাজার মাইল দূর থেকে এসেছে। পুরোপুরি মর্যাদা দিয়েই আমরা তাকে রাখব।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক
মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক