শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
৭ মার্চ সকাল ৯ ঘটিকায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি শুরু হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূড়্যালে পুষ্পস্তবক অর্পণ করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা ও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও শায়েস্তাগঞ্জ বীর মুক্তিযোদ্ধা কমান্ড,শায়েস্তাগঞ্জ পৌর পরিষদ, শায়েস্তাগঞ্জ থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ, জহুর চান বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ রেলওয়ে, শায়েস্তাগঞ্জ অফিসার্স ক্লাব, রেলওয়ে শ্রমিক লীগ, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ, বিভিন্ন তথ্যের দপ্তর প্রদান গন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধকালীন সময়ে শহীদ সকল বীর সেনানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। বেলা ১১ ঘটিকায় শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলন আয়তনে অনুষ্ঠিত হয় ৭ই মার্চের তাৎপর্য অনুধাবন করে আলোচনা অনুষ্ঠান।
জৈন্তাবার্তা/এমকে




