মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ০৯:৫২:১৮ পূর্বাহ্ন

মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছবি : নিজস্ব


নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম ফয়সালের সভাপতিত্বে ও মহিলা কর্মকর্তা পিয়ারা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব রহমান সোহাগ, আন্দিউড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক শংকর পাল চৌধুরী, সমকাল পত্রিকার সাংবাদিক আইয়ুব খান, সাংবাদিক আলাউদ্দিন, নোয়াপাড়া ইউপি সংরক্ষিত মহিলা সদস্য শ্যামলী রানী দেব প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

এসময় কিশোর কিশোরী ক্লাবের বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক
মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক