হবিগঞ্জে স্কুল প্রাঙ্গণ থেকে উদ্ধার করা সোনালী ঈগল বনবিভাগের কাছে হস্তান্তর
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৮ AM

হবিগঞ্জে স্কুল প্রাঙ্গণ থেকে উদ্ধার করা সোনালী ঈগল বনবিভাগের কাছে হস্তান্তর

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৫:৫১:১০ AM

হবিগঞ্জে স্কুল প্রাঙ্গণ থেকে উদ্ধার করা সোনালী ঈগল বনবিভাগের কাছে হস্তান্তর

হবিগঞ্জে স্কুল প্রাঙ্গণ থেকে উদ্ধার করা সোনালী ঈগল বনবিভাগের কাছে হস্তান্তর।


হবিগঞ্জ শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ থেকে বিরল প্রজাতির সোনালী ঈগল পাখি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পর পাখিটিকে রোববার (১০ মার্চ) দুপুরে হবিগঞ্জ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বন বিভাগের কর্মীদের কাছে পাখিটি হস্তান্তর করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, স্কুলের শিক্ষক আব্দুস সালাম আহত অবস্থায় পাখিটি পড়ে থাকতে দেখে কয়েকদিন আগে উদ্ধার করেন। পরে সেটিকে সেবা পরিচর্যা করেন তিনি। 

তোফাজ্জুল সোহেল বলেন, বনবিভাগের কাছে পাখিটি হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। সোনালী  ঈগল  একটি বিরল ও বিপন্ন প্রজাতির পাখি। শিকারি পাখি হিসেবে এর খ্যাতি রয়েছে। আবাস ও খাদ্য সংকটের কারণে এই প্রজাতির পাখি হারিয়ে যেতে বসেছে।

বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, ঈগল পাখিটির আনুমানিক বয়স ১ বছর। প্রাথমিক পর্যায়ে এটিকে সুস্থ মনে হচ্ছে। তারপরও আমরা ২ দিন পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবমুক্ত করব। বন বিভাগের পক্ষ থেকে পাখিটি গ্রহণ করেন বনকর্মী মো. জিয়াউল হক রাজু ও মনোরঞ্জন অধিকারী। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?