মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৮:৪১:০৩ পূর্বাহ্ন

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ফাইল ছবি


হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে মহসিন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১০ মার্চ) দুপুর ৩ টার দিকে সিলেট -আখাউড়া রেলওয়ে সেকশনের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনের এ ঘটনা ঘটে।

তিনি মাধবপুর পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের গুমটিয়া এলাকার মৃত লাল মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে তেলিয়াপাড়া রেলস্টেশনের উত্তর দিকে পরমানন্দপুর ব্রিজের এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ মহসিন মোল্লা নিহত হয়। মাঝেমধ্যে তার মাথায় একটু সমস্যা দেখা দিত বলে এলাকার লোকজন জানায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

  সত্যতা নিশ্চিত করে এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক
মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক