ওমরাহ পালন করলেন আয়মান-মুনজেরিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫২ PM

ওমরাহ পালন করলেন আয়মান-মুনজেরিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০১:২৩:৫২ AM

ওমরাহ পালন করলেন আয়মান-মুনজেরিন


টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ দম্পতি ওমরাহ পালন করেছেন।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আয়মান সাদিক তার ফেসবুকে পেজে স্ত্রী মুনজেরিনকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের একটি ছবি পোস্ট করেছেন। আয়মান ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

পোস্টটি তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করুক। আমাদের সবার জন্য দোয়া করবেন ভাইয়া।’

আরেকজন লিখেছেন, ‘খুবই ভালো লাগছে। দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের সকলের জন্য।’

গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি মসজিদে পরিবার ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এ জুটি। এরপর ২৩ সেপ্টেম্বর সেনাকুঞ্জের হলরুমে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক