ছবি : নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উওোলন করায় দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৪ মার্চ) লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সাবেক মেম্বার বাহাদুর উদ্দীন ওরপে বাহারকে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালু উওোলন করায় বালু মহাল মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাস বিনাশ্রম দণ্ডিত করেন।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন লাখাই থানার পুলিশের এস,আই জিকরুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ।
এম সি




