নবীগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে ৭ জন আহত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে ৭ জন আহত

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৫:৪৭:০৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে ৭ জন আহত

প্রতিকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৭নং করগাও ইউনিয়নের মাধবপুর নামক স্থানে রোববার (১৭ মার্চ) ২ ঘটিকায় দিকে উপজেলার কাজিরগঞ্জ বাজার থেকে হবিগঞ্জগামী সিএনজি ও ইনাতগঞ্জগামী পিকআপ নং ঢাকা-মেট্র ন-১২-৫৫৫৯ এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সিএনজিতে থাকা চালক সহ ৭ জন যাত্রী আহত হয়।

নবীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হরিনাকান্দি গ্রামের ডা: নলিনি দিপংকর দাশ (৪০), দিপংকর দাশের স্ত্রী পলি রানী দাশ (৩০), মেয়ে অন্না রানী দাশ (০৭), ছেলে রাজু দাশ (০৯), চিত্ত রঞ্জন দাশের স্ত্রী সজলা রানী দাশ (৫৫) এবং নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মৃত আ: সোবহান ছেলে শফির উদ্দিন (৪০), কামালপুর গ্রামের মৃত আ: হাই ছেলে আ: মতিন (৪২)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ঘটনাস্থান পরিদর্শন করেছি এবং সিএনজি ও পিকআপ থানা হেফাজতে রয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক