চুনারুঘাটে নারীর স্পর্শ কাতর স্থানে টেপ দিয়ে পেচানো গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে নারীর স্পর্শ কাতর স্থানে টেপ দিয়ে পেচানো গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০৬:৫০:৪২ পূর্বাহ্ন

চুনারুঘাটে নারীর স্পর্শ কাতর স্থানে টেপ দিয়ে পেচানো গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

তিনি নারী ও চালক গ্রেফতার।


হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে নারীর দেহে টেপ দিয়ে গাজার প্যাকেট প্যাচানো বিশেষ কায়দায় লুকায়িত ১২ কেজি ভারতীয় গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৩টায় পুলিশ পরিদর্শক তদন্ত প্রজিত কুমার দাস এর নেতৃত্বে এসআই লিটন রায় সহ একদল পুলিশ উপজেলার বগাডুবি রেলগেইট চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতাররা হলেন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা এলাকার সুমন মিয়ার স্ত্রী আমেনা খাতুন (৪০), চাদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা আব্দুল ছাত্তারের স্ত্রী রেহানা (৪৫), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের জসিম মিয়ার স্ত্রী রুমা আক্তার (৩৫), ও চুনারুঘাট উপজেলার গাদিশাইল গ্রামের আব্দুল হান্নানের ছেলে সিএনজি চালক রায়হান (২০)।

এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গাজার চালান পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি চৌরাস্তা রেলগেইট এলাকায় পুলিশ পরিদর্শক তদন্ত প্রজিত কুমার দাস এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বোরকা পরা অবস্থায় সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে আমিনা ও রেহানার নামে ওই দুই নারীর দেহ তল্লাশী করা হয়। এসময় ওই দুই নারীর স্পর্শ কাতর স্থানে টেপ দিয়ে পেচানো বারো কেজি গাঁজা জব্দ করা হয়। ওসি হিল্লোল রায় বলেন, আটকৃতরা দীর্ঘদিন ধরে একে-অপরের সহযোগিতায় ভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে বলে প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরক কারাগারে পাঠানো হয়েছে ।

এছাড়াও সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে এসআই মুনির হোসেন সহ একদল পুলিশ চুনারুঘাট উপজেলার নলুয়া চাবাগান ফেক্টরী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে মাদক উদ্ধার করে চুনারুঘাট থানায় মামলা রুজু হয়েছে।  এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি হিল্লোল রায় জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক