বানিয়াচংয়ে ভূয়া ম্যাজিস্ট্রেট ও সহকারী জনতার হাতে ধরাশায়ী
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ভূয়া ম্যাজিস্ট্রেট ও সহকারী জনতার হাতে ধরাশায়ী

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ১১:২৫:১৮ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ভূয়া ম্যাজিস্ট্রেট ও সহকারী জনতার হাতে ধরাশায়ী

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে শায়েস্তাগঞ্জের ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ব্যাবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়কারী এক মহিলা ও এক যুবক জনতার হাতে ধরাশায়ী। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের জুগুর আলীর কন্যা আলেমা আক্তার(২৫) কে সাতদিনের কারাদণ্ড ও তার সহকারী একই ঠিকানার সাগর আলীর পুত্র রাকিব মিয়া(১৯), কে ভ্রাম্যমাণ আদালতে  সাতদিনের কারাদণ্ড প্রদানে জেল হাজতে প্রেরনে হয়েছে।

মঙ্গলবার ( ১৯ মার্চ )বিকেলে বানিয়াচং উপজেলা সদরের(গ্যানিংগন্জ বাজারে)যাহা নতুন বাজার হিসাবে পরিচিত ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ব্যাবসায়ীদের নিকট থেকে অর্থ আদায় করছিলেন। বিষয়টি সাধারণ ব্যাবসায়ীরা বুঝতে পেরে অভিযুক্তদের কে আটক করেন।

অভিযোগ পেয়ে তাতক্ষনিক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদেরকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডদেশের রায় প্রদান করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধভাবে সাধারণ ব্যাবসায়ীদের নিকট থেকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের জন্য ওই ভূয়া ম্যাজিস্ট্রেট ও তার এক সহকারী কখনো ম্যাজিস্ট্রেট, কখনো সাংবাদিক আবার কখনো মানবাধিকারের কর্মকর্তা পরিচয় দিয়ে বেশ কয়েকজন ব্যাবসায়ীদেরকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেছেন ওই দুই ব্যাক্তি। বিষয়টি অন্যান্য ব্যবসায়ী ও জনতার সন্দেহ  হলে তাদেরকে আটক করেন।


এম সি



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক