সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবক নিহত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ০৩:৩৩:১৯ পূর্বাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবক নিহত

জসিম মিয়া।


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা।

সোমবার (১৮ মার্চ) সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জসিম মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ওয়াহেদ আলী।

জসিম মিয়া চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ সৌদি আরবের মদিনায় কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জসিম মিয়া। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সৌদি আরবের স্থানীয় সময় সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর হয় তার।

নিহতের চাচা পাইকপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাসুক মিয়া তালুকদার জানান, গত ৬ মাস আগে জসিম মিয়া জীবিকার তাগিদে সৌদি আরবে যান। সেখানে শ্রমিকের কাজ করতেন তিনি।

পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ওয়াহেদ আলী জানান, প্রবাসী জসিম মিয়া ইউপি সদস্য মো. মাসুক মিয়া তালুকদারের ভাতিজা। পরিবারের লোকজন সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক