হবিগঞ্জের লাখাইয়ে গণধোলাইয়ে ডাকাত সর্দার হিরাজ নিহত, আটক ১
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

হবিগঞ্জের লাখাইয়ে গণধোলাইয়ে ডাকাত সর্দার হিরাজ নিহত, আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ০৪:১২:৫১ পূর্বাহ্ন

হবিগঞ্জের লাখাইয়ে গণধোলাইয়ে ডাকাত সর্দার হিরাজ নিহত, আটক ১

জনতার হাতে আটককৃত ডাকাতকে পুলিশে সোপর্দ।


হবিগঞ্জের লাখাইয়ে গণধোলাইয়ে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এছাড়াও জনতা ধাওয়া দিয়ে আরেক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 ২৬ মার্চ, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে ঘটনাটি ঘটে। 

গণধোলাইয়ে নিহত ডাকাত সর্দার হিরাজ মিয়া (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে বলে জানা যায়।

এই ঘটনার বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আবুল খায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, রাত অনুমান ১২ টার পরে উল্লেখিত স্থানে কয়েকজন ডাকাত মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এই ঘটনাটি জানতে পেরে গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে ধাওয়া দিয়ে ডাকাত সর্দার হিরাজ মিয়াকে আটক করে গণপিটুনি দিলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।এসময় জনতার ধাওয়া খেয়ে অন্যান্য ডাকাতরা এদিক-বেদিকে পালানোর সময় আব্বাস নামের আরেক ডাকাত আটক হয় জনতার হাতে। পরে ডাকাত আব্বাসকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা।

ওসি আরো জানান, গুরুতর আহত অবস্থায় হিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে নিহত ডাকাত সর্দার হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা ছিলো বলে জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক