বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি জয়, সাধারণ সম্পাদক তুষার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি জয়, সাধারণ সম্পাদক তুষার

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ১০:৫২:২৭ পূর্বাহ্ন

বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি জয়, সাধারণ সম্পাদক তুষার

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন হিফজুর রহমান চৌধুরী (জয়) এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ফরহাদ আহমেদ তুষার।

হবিগঞ্জ  ছাত্রলীগ জেলা শাখার দলীয় এক পেডে ৭৪ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি প্রকাশ করেন জেলা ছাত্রলীগ সভাপতি  মোঃ সাইফ-ই-রহমান তন্ময় ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন। কমিটিতে ৪৪জনকে সহ সভাপতি, ১০জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ জনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করেন এবং অন্যান্য ১০টি পদে আরও ১০জনকে মনোনীত করে এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।

এছাড়াও দুইজনের নাম উল্লেখ করে পূর্নাঙ্গ কমিটিতে রাখার প্রস্তাবিত করা হয়েছে। সহ-সভাপতি সাইফুল ইসলাম টিপু ও যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান নাবিল এর নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য,২০২২ সালের ৮জুলাই বানিয়াচং উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেন তৎকালীন জেলা ছাত্রলীগ সভাপতি আরিফ বাপ্পি। এর পর থেকে ১ বছর ৮ মাস ১৯দিন নেতৃত্ব শূন্য হয়ে পরে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের কার্যক্রম। এর মধ্যে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের নতুন কোন কমিটি দেওয়া হয়নি। যার কারনে সাবেক নেতাকর্মীদের অংশ গ্রহনের মাধ্যমেই চলতো আওয়ামিলীগ এর দলীয় কার্যক্রম।

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ২৭ মার্চ(বুধবার)দলীয় পেডে সাক্ষরিত ৭৪ সদস্য বিশিষ্ট্য বানিয়াচং উপজেলা ছাত্রলীগ ও জনাব আলী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের ১ বছর মেয়াদের নতুন কমিটি ঘোষণা  করেন জেলা ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর থেকে নেতাকর্মীদের মধ্যে চলছে আনন্দ উল্লাসের বন্যা। মিছিল সহকারে সরগরম করে তুলছেন পুরো বানিয়াচং উপজেলা। আওয়ামিলীগ এর নেতৃবৃন্দকে মালা বরন এর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে চলছেন নতুন কমিটির নেতৃবৃন্দরা। 

এম সি



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক