যন্ত্রাংশ চুরির প্রমাণ: হবিগঞ্জ বিদ্যুৎ অফিসের স্টোরকিপার বদলি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

যন্ত্রাংশ চুরির প্রমাণ: হবিগঞ্জ বিদ্যুৎ অফিসের স্টোরকিপার বদলি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০২:৪৮:৩০ পূর্বাহ্ন

যন্ত্রাংশ চুরির প্রমাণ: হবিগঞ্জ বিদ্যুৎ অফিসের স্টোরকিপার বদলি

প্রতিকী ছবি


হবিগঞ্জে প্রায়ই বিদ্যুতের তার, ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ মূল্যবান মালামাল চুরি করে আসছে জেলা বিদ্যুৎ অফিসের স্টোরকিপার আব্দুল করিম। অথচ এ নিয়ে কিছু বলতে গেলেই তিনি গার্ডকে মারধর করতেন। তার ভয়ে তটস্থ থাকতেন অফিসের অনেক কর্মকর্তা কর্মচারী। তিনিই একমাত্র কর্মচারী, যিনি টানা প্রায় ২৭ বছর একই স্টেশনে চাকরি করছেন। এবার বিদ্যুতের মূল্যবান তামার তারসহ মালামাল চুরি করে পাচারকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আটক হন আব্দুল করিম। এরপর শুরু হয় তদন্ত। বিষয়টির সত্যতাও পায় কমিটি। অবশেষে তাকে বদলি করা হয়েছে।

হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ জানান, তার চুরি করে পাচারের সঙ্গে আব্দুল করিমের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে হাতিয়ায় বদলি করা হয়েছে।।

স্টোরকিপার আব্দুল করিম নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক