ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত ১৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত ১৬

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ০৪:৪০:৩৮ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত ১৬


হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মামুন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন আহত হয়েছেন।

গত রাত আড়াইটার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চকদারবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস চকদারবাড়ি ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

আহত ১৬ জনের মধ্যে ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

আহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার উয়াজিউল্লার পুত্র আনিসুর (২৫), আব্দুল মতিন এর পুত্র আফজাল (৩০), রুকিনি দাস এর পুত্র রমন দাস (৪০), আজমান উল্লাহ'র পুত্র শাহীন মিয়া (২৪), আব্দুল কাইয়ুম এর পুত্র মোজাব্বির (২১), একই জেলার দুর্গাপুরের আব্দুল সাত্তার এর পুত্র তাজুল ইসলাম (৪৫), তাজুল ইসলাম এর পুত্র মাহাফুজ (১১), আজিম উদ্দিন এর স্ত্রী মিনারা বেগম (৩১), এরশাদ আলী'র স্ত্রী দিবারন বেগম (২৭), ইসমাইল মিয়ার স্ত্রী মিলন বেগম (২০) তাজুল ইসলাম এর স্ত্রী খোরসেদা বেগম (৪০), জৈন উদ্দিন এর পুত্র শরীফ মিয়া (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার শফিকুল ইসলাম এর কন্যা রিমা বেগম (১৬), কুড়িগ্রাম এর মফিজ মিয়ার পুত্র হায়দার মিয়া (৪৫), নোয়াখালীর মকসুদুর রহমান এর পুত্র আব্দুস সালাম (৪১) ও ভোলা'র সুলতান খান এর পুত্র নিরব খান(৪৩)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি ওসি মো. বদরুল কবির সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি এখন আমাদের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক